বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তিন মাসের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করেছে।
মঙ্গলবার এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক আমিনুল আহসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিসিবির বর্তমান পরিস্থিতি সামাল দিতে সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে স্বল্পমেয়াদি এই কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, বিসিবির বিভিন্ন অনিয়মের অভিযোগ সামনে আসার পর পরিস্থিতি পর্যালোচনার জন্য গত মাসে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অনুমোদনে গঠিত ওই তদন্ত কমিটির নেতৃত্ব দেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
তদন্ত কমিটি বিসিবির সর্বশেষ নির্বাচনে অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখে গত রোববার তাদের প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ভিত্তিতেই দুই দিনের মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ নতুন সিদ্ধান্ত নেয় এবং আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন আগের কমিটি ভেঙে দেওয়া হয়।
নতুন এডহক কমিটিতে সভাপতি তামিম ইকবালের পাশাপাশি সদস্য হিসেবে রাখা হয়েছে রাসনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, তানজিল চৌধুরি, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলি খান, সালমান ইসপাহানি, রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহাকে।
জাতীয় ক্রীড়া পরিষদ জানিয়েছে, নতুন এডহক কমিটি আগামী তিন মাস বিসিবির কার্যক্রম পরিচালনা করবে এবং প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

শেরপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মাঠ রক্ষার ডাক বিসিবি পরিচালকের

তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, বিতর্ক তুঙ্গে

সাকিব ও মাশরাফিকে ফেরাতে মামলার দ্রুত নিষ্পত্তি চান প্রতিমন্ত্রী আমিনুল

তানজিদ তামিম বগুড়ার না, সে বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

