বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে জাতীয় সংসদে সমালোচনামূলক মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, বিসিবি এখন আর আগের অবস্থায় নেই, বরং এটি “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল-২০২৬’ উত্থাপনের জন্য আবেদন করলে তার বিরোধিতা করেন হাসনাত আবদুল্লাহ। বক্তব্যের এক পর্যায়ে তিনি দেশের ক্রিকেট প্রশাসন নিয়ে প্রশ্ন তুলে বিসিবি সম্পর্কে এই মন্তব্য করেন।

সংসদে দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ক্রিকেট বোর্ডের কার্যক্রম নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বিসিবির পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

শেরপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মাঠ রক্ষার ডাক বিসিবি পরিচালকের

লন্ডনের কেমব্রিজ থানায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

হাসনাত আবদুল্লাহর কাছে এখনো ৮০০ টাকা পাই

বৃত্তিপ্রাপ্ত ১৫৩ শিক্ষার্থীকে নিয়ে সংসদ ভবন ঘুরে দেখালেন হাসনাত আবদুল্লাহ

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

হাসিনা ব্যবস্থা দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
