মায়ের দোয়া পরিবহন শুনেছি, আজকে বাপের দোয়া কমিটিও দেখলাম: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে সংসদে সমালোচনা ও পাল্টা জবাবে উত্তপ্ত আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, সরকার ‘বাপের দোয়া’ বা ‘মায়ের দোয়া’ ধরনের কোনো কমিটি গঠন করেনি।
বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিসিবির অ্যাডহক কমিটি গঠন নিয়ে আলোচনা চলাকালে তিনি এ কথা বলেন।
এর আগে, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ নির্বাচিত কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠনের সমালোচনা করেন। তিনি বলেন, যেভাবে বিসিবি পরিচালনায় পরিবর্তন আনা হয়েছে, তাতে এটি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড নেই, বরং “বাপের দোয়া ক্রিকেট বোর্ডে” পরিণত হয়েছে।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনিয়মের অভিযোগ ওঠে। সে সময় ক্রীড়া খাতের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জেলা কমিটি ও নিবন্ধিত ক্লাবগুলোকে প্রভাবিত করার অভিযোগ ছিল বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, এসব অভিযোগ তদন্তের জন্য বর্তমান সরকার ক্রীড়া মন্ত্রীর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে অনিয়মের বিষয় উঠে আসায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার কোনো ধরনের পক্ষপাতিত্বের ভিত্তিতে কমিটি গঠন করেনি। তিনি বলেন, “আমরা এখানে বাপের দোয়া বা মায়ের দোয়া কমিটি করিনি। এতদিন শুনেছি মায়ের দোয়া পরিবহন আছে, আজ মাননীয় সদস্যের বক্তব্যের মাধ্যমে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে।”
এর আগে, মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে। ওই কমিটিতে কয়েকজন রাজনীতিক ও মন্ত্রীদের পরিবারের সদস্যদের অন্তর্ভুক্ত করা নিয়ে আলোচনা শুরু হয়।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আগামী মাসেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আবদুল্লাহ

বিসিবির এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল

শেরপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মাঠ রক্ষার ডাক বিসিবি পরিচালকের

মাঠ থেকে সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

সাকিব ও মাশরাফিকে ফেরাতে মামলার দ্রুত নিষ্পত্তি চান প্রতিমন্ত্রী আমিনুল

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
