সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পাশে কেন বসছে, প্রশ্ন জামায়াত এমপির

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আসন পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মো.মুজিবুর রহমান। তিনি জানতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশের আসনে বসছেন এবং এ বিষয়ে কোনো বিশেষ অনুমতি দেওয়া হয়েছে কি না।
ত্রয়োদশ জাতীয় সংসদের একাদশ দিনের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মুজিবুর রহমান বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, গত কয়েকদিন ধরে সংসদের কার্যক্রম প্রাণবন্তভাবে চলছে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীও সংবিধান ও কার্যপ্রণালির বিষয়ে বক্তব্য দিয়েছেন।
তবে গত দুদিন ধরে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসতে দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্ধারিত আসন থেকে উঠে তিনি সর্বোচ্চ আসনের পাশে চলে গেছেন। এতে কোনো বিশেষ ছাড় দেওয়া হয়েছে কি না, তা জানতে চান তিনি।
জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, যদি এ বিষয়ে কোনো বিশেষ অনুমতি না দেওয়া হয়ে থাকে, তাহলে সংসদের রুলস অব প্রসিডিওর অনুযায়ী বিষয়টি নিশ্চিত করার জন্য স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা প্রয়োজন।
পরে বিষয়টির জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম বলেন, সংসদে আসন পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। এটি কোনো পয়েন্ট অব অর্ডারের বিষয় নয় বলেও তিনি উল্লেখ করেন।
এর মাধ্যমে বিষয়টি নিয়ে আর কোনো আলোচনা হয়নি এবং সংসদের কার্যক্রম স্বাভাবিকভাবে চলতে থাকে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

স্বাস্থ্যখাতের দুর্নীতির কাঠামো ধীরে ধীরে পরিবর্তন হবে: জাহেদ উর রহমান

‘আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব’: রাষ্ট্রপতির

সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

