বগুড়ায় টমেটো খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় পাকা টমেটো খাওয়ানোর কথা বলে এক শিশুকে ফাঁকা ক্ষেতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম ছাবেদ আলী শেখ (৬৬)। তিনি উপজেলার চকমেহেদী গ্রামের নশু শেখের ছেলে এবং পেশায় কৃষক। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ১টার দিকে তাকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর সকাল ১০টার দিকে চকমেহেদী গ্রামের এক কৃষক বাড়ির পাশের মাঠে কৃষিকাজ করছিলেন। ওই সময় তার ছয় বছর বয়সী শিশুসন্তান বাড়ি থেকে বাবার কাছে যাচ্ছিল। পথে ফাঁকা মাঠে আগে থেকেই অবস্থান করছিলেন ছাবেদ আলী শেখ। শিশুটিকে একা পেয়ে তিনি আদর করার ভান করেন।

একপর্যায়ে কৌশলে শিশুটিকে পাকা টমেটো খাওয়ানোর কথা বলে ক্ষেতের ভেতরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত ছাবেদ আলী দৌড়ে পালিয়ে যান।
ঘটনার দিনই শিশুটির বাবা বাদী হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে ওই অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরে রাতেই নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেছার রহমান জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় আদালতে ভুক্তভোগী শিশুটির জবানবন্দিও রেকর্ড করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

বগুড়ায় ড্রেন খননের সময় মাটির নিচে মিলল ৩৩৪টি গুলি

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

পদার্থবিজ্ঞান বিভাগ ছাত্রদলের নতুন আহ্বায়ক শেরপুরের রুহান

দেড় টাকায় বিদ্যুৎ! উদ্ভাবনটি আসলে কার?

