স্বামীর মুখের দুর্গন্ধ নিয়ে থানায় স্ত্রীর অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় স্বামীর মুখের দুর্গন্ধ ও পারিবারিক কলহের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন এক গৃহবধূ। পরে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে বিষয়টি মীমাংসা করে দেয়।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার রায়েশ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রায়েশ এলাকার বাসিন্দা পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন। তিনি অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্বামীর মুখে তীব্র দুর্গন্ধ থাকায় তাকে নিয়মিত মুখের পরিচ্ছন্নতা বজায় রাখার অনুরোধ জানিয়ে আসছিলেন।

গৃহবধূর দাবি, বিষয়টি নিয়ে কথা বললে স্বামী ক্ষুব্ধ হয়ে পড়েন এবং প্রায়ই তাকে গালাগাল করেন। অভিযোগে আরও বলা হয়, একাধিকবার তাকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনাও ঘটেছে। এ কারণে তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল এবং একই ঘরে বসবাস করাও তার জন্য কঠিন হয়ে উঠেছিল।
ঘটনাটি থানায় পৌঁছালে পুলিশ উভয় পক্ষকে ডেকে আলোচনা করে। পরে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর স্বামী-স্ত্রী দুজনকেই থানায় ডাকা হয়। আলোচনা শেষে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছান এবং বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

