আপনার থানা চালায় হেলাল: ওসিকে হাসনাত আবদুল্লাহ

কুমিল্লার দেবিদ্বারে আইনশৃঙ্খলা কমিটির এক সভায় থানাকে দালালমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
সভায় থানার ভেতরে দালালচক্র ও অনিয়মের অভিযোগ তুলে তিনি প্রকাশ্যে ক্ষোভ জানান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, থানার ওসি আন্তরিক হলেও কয়েকজন কর্মকর্তা ও একটি অনানুষ্ঠানিক সিন্ডিকেট কার্যত থানার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছে। তিনি অভিযোগ করেন, ওসির সেকেন্ড অফিসার ও এক এসআইয়ের বিরুদ্ধে ঘুষ ছাড়া কাজ না করার অভিযোগ রয়েছে।
ওসিকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনার থানা আপনি চালান না। আপনার থানা চালায় হেলাল। আমি ফ্যাক্টবেইজ কথা বলছি।” তিনি দাবি করেন, একজন বেসরকারি ব্যক্তি কীভাবে থানার ভেতরে প্রভাব বিস্তার করে কোন মামলা হবে বা হবে না—সে বিষয়ে ভূমিকা রাখছে, তা গ্রহণযোগ্য নয়। “আজকের পর থেকে আপনার থানা চালাবেন আপনি, পুলিশ চালাবে, কোনো দালাল নয়, এমন কড়া নির্দেশও দেন তিনি।
তিনি আরও বলেন, “থানায় যেতে হলে যেন স্বাভাবিক, বৈধ প্রক্রিয়ায় মানুষ পৌঁছাতে পারে। কোনো দালাল বা ইনফরমাল সিন্ডিকেট থাকবে না। যেটা লিগ্যাল, সেখানে সহযোগিতা করবেন; যেটা ইলিগ্যাল, সেখানে কারও সঙ্গে সহযোগিতার দরকার নেই।”
সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে সংশ্লিষ্টরা জানান, উত্থাপিত অভিযোগগুলো গুরুত্ব দিয়ে দেখা হবে এবং থানার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যায় বাংলাদেশে নেপালের বিদ্যুৎ রপ্তানি বন্ধ

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল: ডোনাল্ড ট্রাম্প

কোনো চাপে নয়, প্রয়োজনেই যুক্তরাষ্ট্রের বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাদা লেন ও চার্জিং স্টেশনসহ ব্যাটারিচালিত রিকশা সংগ্রাম পরিষদের ৬ দাবি

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে দ্রুত নীতিমালা করা হচ্ছে: উপদেষ্টা জাহেদ উর রহমান

ঢাকার পানি সরবরাহ উন্নয়নে সাড়ে ৪ হাজার কোটি টাকা দিচ্ছে ডেনমার্ক

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

