কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে আতাউল কবির (৪৪) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে ‘দি গ্র্যান্ড ঢাকা’ হোটেলের ৪০১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি টেকনাফের হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই কক্ষে ওঠেন আতাউল কবির। পরদিন সকাল ১১টায় তার চেকআউট করার কথা ছিল। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেলকর্মীরা তাঁকে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না মেলায় বিষয়টি হোটেল ব্যবস্থাপককে জানানো হয়। পরে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে কক্সবাজার সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আতাউল কবিরের মরদেহ পাওয়া যায়। তাঁর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করে পরিচয় নিশ্চিত করে পুলিশ।
নিহত আতাউল কবির পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আব্দুল খালেক তালুকদারের ছেলে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বলেন, আতাউল কবির প্রায় এক বছর ধরে ওই ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন। প্রায় চার মাস আগে বিষয়টি জানতে পেরে তাকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল।
সম্প্রতি ছুটিতে যাওয়ার পর কর্মস্থলে ফেরার পথে কক্সবাজারে ওই হোটেলে ওঠেন আতাউল কবির। সেখানেই তার মৃত্যু হয়।
তবে মরদেহ উদ্ধারের পর মৃত্যুর ধরন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলের একটি ছবিতে তাঁর গলায় রশি দেখা গেলেও পা খাটের ওপর থাকা অবস্থায় রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা আলোচনা চলছে। কেউ কেউ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আতাউল কবিরের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তারা কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সারাদেশে লোডশেডিং হতে যাচ্ছে: বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

কক্সবাজার আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দু’জন গুলিবিদ্ধসহ আহত ৫

কক্সবাজারে মাতামুহুরী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারে মুক্তিপণ দিয়ে ইউপি সদস্যের মুক্তি, পুলিশের দাবি উদ্ধার

নাফ নদী থেকে ১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার মৃত্যু

আরাকান আর্মির কবলে বাংলাদেশি জেলে: ৫ মাসেও মেলেনি খোঁজ, বাড়ছে ক্ষোভ

কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে ৬ কৃষককে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

