শেরপুরে বারোদুয়ারি হাটের জায়গা দখল করে দোকান নির্মাণের মহোৎসব

বগুড়ার শেরপুর পৌরসভার নিয়ন্ত্রণাধীন বারোদুয়ারি হাটের সরকারি জায়গা দখল করে ৫টি পাকা দোকান ঘর নির্মাণের কাজ বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে এই নির্মাণকাজের দায়িত্ব বা মালিকানা নিয়ে পৌরসভা ও উপজেলা প্রশাসন একে অপরের ওপর দায় চাপাচ্ছে।
সরেজমিনে দেখা যায়, হাটের একটি খালি জায়গায় প্রায় ৪৪ ফুট দৈর্ঘ্য ও ১০ ফুট প্রস্থের জায়গায় ইটের দেয়াল গেঁথে দোকান তৈরির কাজ চলছে। সেখানে কর্মরত রাজমিস্ত্রি আব্দুস সালাম জানান, স্থানীয় এক ব্যক্তির মজুরিতে তারা এই কাজ করছেন। কাজটিকে পৌরসভার কাজ বলে শ্রমিকরা জানলেও সেই অর্থদাতা ব্যক্তির নাম তারা প্রকাশ করেননি।
অনুসন্ধানে দেখা গেছে, এই নতুন ঘরগুলোর পাশেই প্রায় তিন মাস আগে মো. আজাহার নামের এক ব্যক্তি একটি পাকা ঘর নির্মাণ করেছেন। এ বিষয়ে আজাহারের ছেলে আকাশ দাবি করেন, তার বাবা সরকারিভাবে লিজ নিয়ে ঘরটি করেছেন। তবে কোন দপ্তর থেকে বা কোন প্রক্রিয়ায় এই লিজ নেওয়া হয়েছে, তার কোনো বৈধ কাগজপত্র তিনি দেখাতে পারেননি।

হাটের পুরোনো সবজি বিক্রেতা ফজর আলী অভিযোগ করেন, এর আগে সাধারণ কোনো বিক্রেতা ছোট ঘর তুলতে গেলে পৌর কর্তৃপক্ষ তা ভেঙে দিত। কিন্তু এখন প্রভাবশালীরা সরকারি জায়গা দখল করে পাকা ভবন তুললেও কেউ বাধা দিচ্ছে না।
এ বিষয়ে শেরপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম এম শফিকুল ইসলাম বলেন, “পৌরসভা এখানে কোনো ঘর নির্মাণ করছে না। হাটের জমির মালিক জেলা প্রশাসক, তাই ভূমি অফিস বিষয়টি তদারকি করবে।”
অন্যদিকে, শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, “জেলা প্রশাসন হাটের দায়িত্ব পৌরসভার কাছে দিয়েছে। তাই হাটের জায়গা রক্ষা করার দায়িত্বও তাদের।”
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. সাইদুজ্জামান হিমু বলেন, “পৌরসভা এই ঘরগুলো নির্মাণের কোনো অনুমতি দেয়নি এবং কারা করছে তাও আমাদের জানা নেই। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগে তোলা অবৈধ ঘরসহ সবকিছুর বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ৭

বগুড়া টিভি রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটি

বগুড়া শজিমেক হাসপাতালে আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার সোনাতলায় ডোবা থেকে কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

বগুড়ায় ধর্ষণ মামলায় পলাতক আসামি গ্রেপ্তার

বগুড়ায় খাসির কাচ্চি বলে ভেড়া ও ছাগীর মাংস বিক্রি, দুই কাচ্চি’র দোকানে জরিমানা

জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নেমেছি: বগুড়ায় জামায়াত আমির

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

