ঠাকুরগাঁওয়ে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যের মৃত্যু

ঠাকুরগাঁওর পীরগঞ্জে গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিহত পুলিশ সদস্যের নাম শহিদুল ইসলাম শহীদ। তিনি পীরগঞ্জ থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন-এর সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, গভীর রাতে পীরগঞ্জ থানা-এর একটি দল গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আটক করতে সেনুয়া গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশের গাড়িতে তোলার মুহূর্তে এএসআই শহিদুল ইসলাম হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন।

সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএসআই শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, দায়িত্ব পালনকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যুতে থানার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

বগুড়ায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৮

