বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়া শহরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে নকল ব্যাটারি পানি ধ্বংস এবং ওজন মাপার যন্ত্র বিক্রয়কারী ১২টি প্রতিষ্ঠানকে সতর্ক করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের সূত্রাপুর, পার্ক মার্কেট, সাতমাথা মোড় ও বিআরটিসি মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে এদিন সেফটি হেলমেট, ইঞ্জিন অয়েল, ব্যাটারি পানি ও ওজন মাপার স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই’র লোগো এবং বৈধ আমদানি বা ছাড়পত্র যাচাই করা হয়।
অভিযান চলাকালে পার্ক রোড মার্কেটে দুটি কোম্পানির নকল ব্যাটারি পানি পাওয়ায় সেগুলো জব্দ করে ধ্বংস করা হয়। এ ছাড়া বিআরটিসি শপিং কমপ্লেক্সের ১২টি ওজন স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠানকে তাদের সরবরাহকারী সনদ দ্রুত নবায়ন করার পরামর্শ দেন কর্মকর্তারা।

এদিন গোহাইল রোডের তুবা মটরস, মোটো কিং, আরাফাত মটরস, মামুন মটরস ও মোটো গিয়ার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স পরিচালনা করা হয়।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক (সিএম) মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই অভিযানে অংশ নেন পরিদর্শক মো. শাহ আলম খাঁন পলাশ এবং ফিল্ড অফিসার মো. শাহানূর হোসেন খান।
বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক জানান, জনস্বার্থে এবং পণ্যের সঠিক মান নিশ্চিত করতে প্রশাসনের এই ধরণের ঝটিকা অভিযান ও নজরদারি নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

