বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়া শহরের পশ্চিম গোদারপাড়া এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরির দায়ে ‘ভাই-বোন চিপস ফ্যাক্টরী’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, কারখানাটিতে অত্যন্ত নোংরা পরিবেশে চিপস তৈরি এবং খোলা জায়গায় ময়লার মধ্যে তা শুকাতে দেখা যায়। এছাড়া জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ নিষিদ্ধ দ্রব্য ‘সাল্টু’ এবং ইন্ডাস্ট্রিয়াল লবণ চিপসে ব্যবহার করা হচ্ছিল। সেখানে কর্মরত শ্রমিকদের মাঝেও কোনো ধরণের স্বাস্থ্যবিধি মানার প্রবণতা দেখা যায়নি।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর দ্রব্য মেশানোর অপরাধ স্বীকার করায় প্রতিষ্ঠানের মালিক মোছাম্মৎ রুমীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বগুড়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শাখাওয়াত হোসেন এবং জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতা প্রদান করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ‘স্বপ্ন সুপার শপ’ ও দই ঘরকে বিএসটিআই’র জরিমানা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

কাহালুতে ‘মডার্ণ ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী’কে বিএসটিআই’র জরিমানা

