বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়া শহরের রহমান নগর এলাকায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ‘ভাই-বোন ফুচকা ও চটপটি কারখানা’কে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, ফুচকা তৈরির টেবিলের পাশেই খাঁচায় ইঁদুর ধরে রাখা হয়েছে। পাশেই কবুতরের খাঁচার সাথে উৎপাদিত খাদ্য সংরক্ষণ করা হচ্ছে, যেখানে খাবারের ওপর কবুতরের বিষ্ঠা ও পালক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

এ ছাড়া পচা গাজর দিয়ে সালাদ তৈরি, ময়লাযুক্ত ডিম ও আলু অস্বাস্থ্যকর পরিবেশে রাখা এবং নন-ফুডগ্রেড প্লাস্টিকের পাত্রে গরম সস সংরক্ষণের প্রমাণ পায় আদালত।
এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়। একই সাথে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে আগামী ১২ দিন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্কার কাজ শেষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে অবহিত করে পুনরায় উৎপাদন শুরু করতে পারবে প্রতিষ্ঠানটি।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান এবং জেলা পুলিশের একটি চৌকস টিম সহযোগিতা করেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

