বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়া শহরের ফুলবাড়ী উত্তর-মধ্য পাড়া এলাকায় পচা ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক তৈরির দায়ে ‘মি. কেক’ নামক একটি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, রোববার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওবায়দুর রহমান এবং মো. কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশুদের প্রিয় খাদ্য জন্মদিনের কেক ও বিস্কুট তৈরি করা হচ্ছে। সেখানে কেক তৈরিতে ব্যবহারের জন্য রাখা বিপুল পরিমাণ পচা ও ভাঙা ডিম পাওয়া যায়। এছাড়া খাদ্যকর্মীরা ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করেই উৎপাদন কাজ চালিয়ে আসছিলেন।
এসব অপরাধে দোষ স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এসময় কেক তৈরির জন্য সংরক্ষিত ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেলসহ জেলা পুলিশের একটি চৌকস টিম সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ‘শহিদ বেকারি’কে এক লাখ টাকা অর্থদণ্ড

দুপচাঁচিয়ায় ফিলিং স্টেশন ও পানির ট্যাংক কারখানায় অর্থদণ্ড

‘মুসলিম বেকারী’তে মিলল পচা ডিম, ২০ হাজার টাকা অর্থদণ্ড

বগুড়ায় অবৈধ পণ্য সরাতে ৭ দিনের আলটিমেটাম দিলো বিএসটিআই

বগুড়ায় ‘আফিফ চিপস’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

মণ্ডপে সিসিটিভি ও স্বেচ্ছাসেবক পাহারা নিশ্চিতের নির্দেশ জেলা পূজা উদযাপন পরিষদের

ধুনটে ফ্যামিলি কার্ডের নামে টাকা নেওয়ার অভিযোগ, নারী আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাহীনসহ গ্রেপ্তার ৪

সোনাতলায় ‘স্মরণিকা হোটেল’কে ৩০ হাজার টাকা জরিমানা

