বগুড়ায় ২১ মামলার আসামি যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর ঢাকা থেকে গ্রেফতার

বগুড়ার আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম বগুড়া শহরের নিশিন্দারা এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুল লতিফ মণ্ডলের ছেলে এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।যুবলীগের রাজনীতির পাশাপাশি তিনি পরিবহন খাতেও সক্রিয় ছিলেন। বর্তমানে ‘শাহ ফতেহ আলী পরিবহন’-এর ব্যবস্থাপনা পরিচালকও তিনি।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও মিডিয়া মুখপাত্র মো. আতোয়ার রহমান জানান, আমিনুল ইসলামের বিরুদ্ধে অন্তত ২১টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বিস্ফোরক আইন, মারামারি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা। এসব মামলার বেশির ভাগই আদালতে বিচারাধীন।”
তিনি আরও বলেন, “আমিনুল ইসলাম দীর্ঘ দিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধর্মের পরিচয় নয়, সবার আগে আমরা বাংলাদেশি: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামির রিমান্ড

কান্নারত শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, সচিবালয় মেট্রো স্টেশনে আটক ব্যক্তি

সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

ধানমন্ডিতে রোটনের জানাজায় অংশ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা, চারজন আটক

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রবিরোধী মামলায় গ্রেপ্তার ৪

শারদীয় দুর্গাপূজায় ছুটির দিনে জমে উঠেছে নিউমার্কেটের কেনাকাটা

রাষ্ট্রপতির স্বাক্ষর ও সিল জালিয়াতি, মাদরাসার অধ্যক্ষসহ গ্রেফতার ২

