বন্যার্তদের পাশে সেনা-নৌবাহিনী, পৌঁছে দিচ্ছে ত্রাণ ও চিকিৎসা সহায়তা

চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও অস্বাভাবিক জোয়ারের পানিতে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনী। সিভিল প্রশাসনের সহায়তায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছেন দুই বাহিনীর সদস্যরা।
টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে চট্টগ্রাম নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্ভোগ কমাতে গত শুক্রবার থেকে চট্টগ্রামে সেনাবাহিনী মাঠে কাজ শুরু করেছে।
সেনাবাহিনী সূত্র জানায়, উত্তর চট্টগ্রামের বোয়ালখালী, হাটহাজারী ও ফটিকছড়ির দুর্গম বন্যাকবলিত এলাকায় জরুরি খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া হয়েছে। একইভাবে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া ও চন্দনাইশ উপজেলায়ও ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সহায়তা নিয়ে পৌঁছেছেন সেনাসদস্যরা।

এ ছাড়া সেনাবাহিনীর মেডিক্যাল টিম বন্যাদুর্গত এলাকার এক হাজারের বেশি মানুষকে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়েছে বলে জানা গেছে। দুর্গম এলাকাগুলোতে জরুরি প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত রেখেছে তারা।
অন্যদিকে, পানিবন্দি মানুষের জন্য মাঠে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীও। পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদরাসা, নারিকেলতলা ও নেভি হাসপাতাল গেট এলাকায় আটকে পড়া পরিবারগুলোর মধ্যে দুই হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেছেন নৌবাহিনীর সদস্যরা।
নৌবাহিনী জানিয়েছে, মানবিক সহায়তার অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সহায়তা কার্যক্রম চলমান থাকবে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি সংস্থাগুলোর কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন সংশ্লিষ্টরা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সেনা অভিযানে অস্ত্রসহ দুই মামলার আসামি গ্রেফতার

জনগণের গভীর আস্থা সেনাবাহিনীর ওপর: মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

শেরপুরে ৩৩৩ পরিবার পেল ১৫ কেজি করে চাল

চাঁদাবাজির সময় সেনাবাহিনীর হাতে আটক ৪

মুন্সীগঞ্জে জসিম হত্যাকাণ্ড পারিবারিক দ্বন্দ্বের জেরে: সেনাবাহিনী

বিচারকের বাসভবনে ককটেল বিস্ফোরণ: গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার

বগুড়ায় সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী সন্দেহে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বগুড়ায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

পুকুরে মাছ ধরতে গিয়ে জালে উঠল ককটেল সদৃশ বিস্ফোরকভর্তি ব্যাগ

