বগুড়ায় অস্বাস্থ্যকর সেমাই কারখানায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়ার কাহালু উপজেলায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির অপরাধে ভাই-ভাই লাচ্ছা সেমাই নামক একটি কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শেখাহার এলাকায় এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, র্যাব ও পুলিশের সমন্বয়ে গঠিত টিম কারখানাটিতে তদারকি চালায়। এ সময় দেখা যায়, শ্রমিকরা হাত ব্যবহারের পরিবর্তে পায়ে মাড়িয়ে সেমাইয়ের খামির তৈরি করছেন।
এছাড়া সেমাই ভাজার কাজে ক্ষতিকর পোড়া তেল ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ দৃশ্য দেখা যায় সংরক্ষণাগারে, যেখানে সেমাই রাখার খাঁচাগুলো রাখা ছিল বাথরুমের ঠিক পাশেই দুর্গন্ধযুক্ত ও জীবাণুপূর্ণ পরিবেশে।
এসব অপরাধে কারখানা মালিক সাজ্জাদ হোসেন সাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মো. মেহেদি হাসান এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহ সহকারী মো. শরীফুল ইসলাম, ভোক্তা অধিকারের অফিস সহকারী মো. আব্দুল কাদের এবং ক্যাব বগুড়ার সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া। অভিযানের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল র্যাব-১২ এবং জেলা পুলিশের একটি চৌকস দল।
অভিযান শেষে অভিযুক্ত প্রতিষ্ঠানকে সরকারি সকল স্বাস্থ্যবিধি ও আইন মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পচা চালের কাচ্চি বিক্রির দায়ে বগুড়ায় কাচ্চি ডাইনকে জরিমানা

বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, সন্দেহে এক নারী পুলিশ হেফাজতে

বগুড়ায় পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

খালেদা জিয়ার নামে বগুড়া বিশ্ববিদ্যালয়ের দাবি ছাত্রদলের

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু

ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

বগুড়ায় ভুয়া ডাক্তারকে ৪০ হাজার টাকা জরিমানা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

