চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যা

সিলেট নগরীর কাজির বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে রুমন নামের (২২) এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকাল ৯টার দিকে এক যুবক হোটেলে চা খেতে আসেন। পরে চা পরিবেশন করতে একটু দেরি হওয়ায় রুমনের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এ সময় হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদের শান্ত করেন। কিন্তু কিছুক্ষণ পর সেই যুবক কয়েকজনকে নিয়ে আবারও হোটেলে আসেন। ওই সময় হঠাৎ তারা রুমনের ওপর হামলা চালান এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে রুমনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিলেটের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ”হোটেলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পদ্মা সেতু হয়ে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ৫ম চালান

জাতীয় চার নেতার নামে থাকা পাঁচ জাহাজের নাম পরিবর্তন

মরিশাসে কাচের বাক্সের নিচে চাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

শেখ হাসিনা সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা বাদ দিয়েছিলেন: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে সরকার: স্পিকার

ডিসেম্বরেই চূড়ান্ত হবে পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো

আজ জেলহত্যা দিবস

ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিটি করপোরেশনে সোমবার থেকে ই-রিকশার নিবন্ধন, ফি ১০ হাজার টাকা

