ঢাকায় বিমান দুর্ঘটনায় বেনারসে মোমবাতি প্রজ্বালনে বাংলাদেশি শিক্ষার্থীদের শোক

ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (বিএইচউ) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তারা।
সোমবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের রুহিয়া মাঠের আউটডোরে আয়োজিত এই মানবিক উদ্যোগে অংশ নেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আন্তর্জাতিক বিভাগের ২৪-২৫ শিক্ষা বছরের বাংলাদেশি শিক্ষার্থীরা। এতে অংশ নেন অন্তত অর্ধশতাধিক নেপালি ও বাংলাদেশি শিক্ষার্থী।
শোকসভা শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়। একইসঙ্গে, এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী সজল সরকার বলেন, “ফুলের মতো কোমল প্রাণগুলো বাড়ি ফেরার অপেক্ষায় ছিল, যেমন আমরা থাকি বাড়ি ফেরার অপেক্ষায় আমরা আজ বা কাল ফিরতে পারবো কিন্তু তারা আর ফিরলো না। আমরা এখানে এসেছি আমাদের মানবিক দায়িত্ববোধ থেকে, তাদের আত্মা চিরশান্তি লাভ করুক।”
শোকসভায় আরও উপস্থিত ছিলেন, সুদীপ চন্দ্র হালদার ( পিএইচডি গবেষক ও সাহিত্যিক) শুভ সাহা, অনন্যা সরকার, বৃষ্টি সেন, অর্পিতা রায়, অভিজিৎ সাহা, চয়ন রায়, সঞ্জয় কুমার রায়, গৌতম রায়, পার্থ প্রতিম রায় প্রান্ত, ঈশ্বর গুপ্ত (নেপালি শিক্ষার্থী) আরফানুল হক সজন, ঋত্বিক দেবনাথ, অনিন্দ্য নারায়ন দে, আশিক অয়ন, রাসেল প্রধান, সজল কুমার সরকার, তন্ময় সেন তপু, রুদ্র মজুমদার, সমাপ্ত সরকার, জান্নাতুল মীম , ধৃতি রায় ও প্রমুখ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট

সার্কিট হাউসে নামাজ পড়ার অভিযোগে ভারতের সমাজবাদী পার্টি নেতার বিরুদ্ধে মামলা

নেপালে হিমবাহধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কাছে জলবায়ু ক্ষতিপূরণ দাবি নেপালের

এসসিও সম্মেলনের যৌথ ছবি থেকে মোদিকে বাদ দিলেন শেহবাজ শরীফ

দেশের বাইরে বিয়ে না করতে আহ্বান জানালেন নরেন্দ্র মোদি

ভারতে কোনো মুসলিম থাকা উচিত নয়, মনে করলে সে হিন্দু নয়: আরএসএস প্রধান

নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ হাজারো মানুষ

পাহাড় ধসে নেপাল-তিব্বতে দেড় হাজার মানুষ নিখোঁজ, নিহত ১৬৫

