মেঘনায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির কাতল

মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। ১৭ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি ভোলার ইলিশা মৎস্য ঘাটে তোলার পর সেটি একনজর দেখতে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও মাছ ব্যবসায়ীরা। পরে প্রকাশ্য নিলামে মাছটি ১৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন এক আড়তদার।
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মেঘনা নদীর তীরের ইলিশা মৎস্য ঘাটে মাছটি বিক্রির জন্য আনা হয়।
ঘাটের আড়তদার মো. সাহাবুদ্দিন ফরাজী জানান, শনিবার ভোরে হানিফ মাঝি ও তাঁর সহযোগীরা ইলিশা এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে জাল ফেলেন। পরে জাল টেনে তুললে অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির কাতলাটি ধরা পড়ে। সকালে মাছটি ঘাটে নিয়ে এলে এর আকার দেখে আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়। অনেকেই মাছটি দেখতে ভিড় করেন।
তিনি জানান, মাছটির ওজন মেপে পাওয়া যায় ১৭ কেজি ৭০০ গ্রাম। পরে ঘাটে প্রকাশ্যে নিলাম শুরু হয়। দীর্ঘ সময় ধরে চলা দর-কষাকষির একপর্যায়ে সর্বোচ্চ ১৭ হাজার ৫০০ টাকা দাম হাঁকিয়ে মাছটি কিনে নেন ইলিশা ঘাটের আড়তদার মো. জামাল ব্যাপারী।
মাছটির ক্রেতা জামাল ব্যাপারী বলেন, নদীতে এত বড় কাতলা মাছ সচরাচর পাওয়া যায় না। পাইকারি বাজারে এ ধরনের বড় মাছের চাহিদা রয়েছে। মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেখানে প্রায় ১৯ থেকে ২০ হাজার টাকা পাওয়া যেতে পারে বলে আশা করছেন তিনি।
এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, বর্তমানে নদীতে ইলিশ, পাঙাশ, আইড় ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ পাওয়া যাচ্ছে। তাঁর মতে, সাগর থেকে বড় আকারের মাছ নদীতে আসার কারণেই এমন মাছের দেখা মিলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দীপেন দেওয়ান স্বেচ্ছায় পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: দাবি সর্ব মিত্র চাকমার

রাষ্ট্রবিরোধী পোস্টের অভিযোগে আটক জামায়াত কর্মী বিবি সাওদার জামিন

ভোলায় ১০টি আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ তিনজন আটক

ভোলা সদরে বিপুল পরিমান অস্ত্রসহ দুই ডাকাত আটক

ভোলা সদরে বিপুল পরিমাণ মাদকসহ ৫ কারবারী আটক

প্রেমিকের সাথে পালানোর ১১ দিন পর নদীর তীরে মিলল তরুণীর মরদেহ

যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

বিষধর রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু হলো তিন বিড়ালের

ভোলার সদরে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

