বিষধর রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু হলো তিন বিড়ালের

বিষধর সাপ রাসেল ভাইপারের কামড়ে ৩টি বিড়ালের মৃত্যু হয়েছে। পরে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে বিষধর ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন। বিড়াল ৩টিকেও নদীতে ফেলে দেওয়া হয়।
মঙ্গলবার (১৮ জুন) ভোর রাতে ভোলার দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জালু মাঝির বসত ঘরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন) রাতে ভবানীপুর ইউনিয়নের জালু মাঝির বসতঘরে খাটের নিচে তিনটি বিড়াল মৃত অবস্থায় দেখেতে পায় পরিবারের সদস্যরা। পরে তারা অনেক খোঁজাখুঁজির পর হঠাৎ করে রাসেল ভাইপার সাপটিকে বের হতে দেখেন। এ দৃশ্য দেখে পরিবারের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন বিষধর সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন।

এ ব্যাপারে ভোলা জেলার বিভাগীয় বন কর্মকর্তা ড. মো: জহিরুল হক বলেন, রাসেল ভাইপার সাপটি লোকালয়ে সাধারণত খুব কমই আসে। এই সাপটি বাচ্চা দেয়ার কারণে হয়তো লোকালয়ে চলে আসতে পারে।
তবে সাধারণ মানুষকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এছাড়া কেউ এই সব সাপ দেখলে মেরে না ফেলে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের জানানোর অনুরোধ করেন তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গত ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বাঁধা ছিল: তথ্যমন্ত্রী

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

২৫ আগস্টের মধ্যেই ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

