ভোলা সদরে বিপুল পরিমাণ মাদকসহ ৫ কারবারী আটক

ভোলা সদরে বিপুল পরিমাণ গাজা, ফেনসিডিলসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানে। বুধবার (০২ অক্টোবর) রাত ১১টার দিকে সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, রাজিব (২২), আরিফ (২২), রিপন (২৪), শাকিব (২৫) ও শহিদ (৪৫)। তাদের বাড়ি সদর উপজেলার বাপ্তা পাইলট এলাকায়।
উদ্ধার হওয়া মাদকের মধ্যে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এছাড়াও ১৭ পিস ইয়াবা, ১টি রাম দা, ছয়টি মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার জব্দ করা হয়েছে।
ভোলা সদরে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে ভোলা নৌ কন্টিনজেন্টের লেফটেন্যান্ট মো: মুফতাদি উল ইসলাম জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে নৌ বাহিনী, পুলিশ ও র্যাবের একটি দল সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যায়। পরে পাইলট সংলগ্ন মাদক কারবারি মো: শহিদুলের গোপন আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
রাতেই আটককৃতদেরসহ জব্দকৃত মাদক ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভোলা সদর থানায় মাদক কারবারিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ অভিযান অব্যাত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

অটোরিকশা রাখা নিয়ে বিরোধের প্রতিবাদ করায় এসবির এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

