যৌথ অভিযানে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান ও তার ছেলে আটক

যৌথ অভিযানে ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান (একেএম) মো: নাছিরউদ্দিন নান্নু মিয়া ওরফে নান্নু ডাক্তার (৬২) ও তার ছেলে মো: আরিফকে (৩৩) অস্ত্রসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও পুলিশের যৌথ অভিযানে ভোলা সদর উপজেলার আবহাওয়া অফিস রোড মিয়াজী বাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ভোলা কোস্টগার্ডের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার মো: সাব্বির আহমেদ জানিয়েছেন, ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসীদের একটি গ্রুপ দীর্ঘদিন ধরে স্থানীয় সাধারণ মানুষকে জিম্মি করে নানা রকম অপকর্ম করে আসছিলো।

স্থানীয় লোকজন সাহায্য চাইলে গোপন খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় সন্ত্রাসী বাহিনীর প্রধান ইউপি চেয়ারম্যান নাছিরউদ্দিন নান্নু মিয়া ও তার ছেলে আরিফকে আটক করা হয়েছে।
অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ২টি দেশীয় পাইপগান, ১০টি দেশীয় অস্ত্র এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আটককৃতদের সঙ্গে জব্দকৃত দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

ঢামেকে সাঁড়াশি অভিযান, দালালসহ আটক ৪৫

নওগাঁয় হানিট্রাপ চক্রের ২ তরুণীসহ গ্রেপ্তার ৪

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

