ভোলায় ১০টি আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ তিনজন আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র, ১০টি হাতবোমা ও একটি আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (১৫ নভেম্বর) ভোর ৫টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লে. রিফাত হাসান সংবাদ ব্রিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানিয়েছে, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখান উপজেলায় মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১টি আগ্নেয়াস্ত্র, ৪টি দেশীয় অস্ত্র ও ১০টি হাতবোমা উদ্ধার করা হয়। এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতর হলেন, মো: মফিজ মাল (৩৬), মো: শামীম মাল (১৯) ও মো: মামুন মাল (২২)।

কোস্টগার্ড আরও জানায়, আটককৃরা আসামিরা জেলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবৎ চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিল। জব্দকৃত আলামত ও আটককৃতদের ভোলা সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

