ভোলার লালমোহনে সিলিং ফ্যান ছিড়ে পড়ে প্রাণ গেল শিশুর

ভোলার লালমোহনে সিলিং ফ্যান ছিড়ে মাথায় পড়ে সামিয়া আক্তার নামে এক চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ইউনিয়নের আসলি গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সামিয়া ওই গ্রামের মো: হোসেনের একমাত্র মেয়ে। সামিয়া নিজ বাড়িতে শয়নকক্ষে ঘুমানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্কুলছাত্রী সামিয়াকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়ার পথে মারা যায় শিশু সামিয়া।
রবিবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে নিহত শিশুর মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। নিহত শিশু সামিয়া বাড়ির পাশেই আসলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলো।
ভোলার লালমোহনে সিলিং ফ্যান ছিড়ে পড়ে শিশুর মৃত্যুর বিষয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে খাটের উপর শুয়ে থাকে শিশু সামিয়া। এসময় হঠাৎ তার মাথার উপর সিলিং ফ্যান ছিড়ে পড়ে এ দুর্ঘটনা ঘটে। ফ্যানের জয়েন্ট পুরনো হয়ে যাওয়ায় তা খুলে গেছে বলে জানান স্থানীয় লোকজন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব-উল-আলম বলেন, এ ঘটনার বিষয়ে কেউ জানায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ এনসিপি নেতা তানভীরুলের বিষপানে মৃত্যু

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

