রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলা ডিএজির ব্যক্তিগত মতামত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই: অ্যাটর্নি জেনারেল

সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলে মন্তব্য করার জেরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, এই মন্তব্য ডিএজির ব্যক্তিগত ও স্বাধীন মতামত।
ডিএজির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল এই তথ্য জানান।
তিনি বলেন, “অ্যাটর্নি জেনারেল হিসেবে অভিযোগটি জানার পর আমি নজরুল ইসলাম ছোটনকে জিজ্ঞাসা করেছি। তিনি আমাকে বলেছেন, তিনি অতি সম্প্রতি রুমিন ফারহানা, যিনি বিএনপির একজন নেত্রী ছিলেন এবং এখন স্বতন্ত্র এমপি হিসেবে তার সাম্প্রতিক বক্তব্য ও বিগত ফ্যাসিবাদী আমলে তার অসহায়ত্ব বর্ণনা করার একটি ভিডিও আপলোড করে বলেছেন, ‘লেডি মীর জাফর রুমিন ফারাহানা এত তাড়াতাড়ি ভুলে গেলেন।’”

রুহুল কুদ্দুস কাজল আরও যোগ করেন, “আমি মনে করি, এটি ছোটনের স্বাধীন মতামত প্রকাশের অধিকার। এই অফিসে জমা দেওয়া অভিযোগটি তার পেশাগত ও প্রশাসনিক কোনো পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত নয়। এ কারণে আমি ছোটনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছি। এ ব্যাপারে তার বিরুদ্ধে আমাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা, অফিস থেকে কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়ার সুযোগ নেই।”
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
অ্যাটর্নি জেনারেল বরাবর করা আবেদনে তিনি উল্লেখ করেন, “অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে অধিষ্ঠিত থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আমাকে লক্ষ্য করে গত ১১ সেপ্টেম্বর অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন।”
আবেদনে আরও বলা হয়, একজন দায়িত্বে থাকা সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে আমার জন্য অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করে। অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এরূপ শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানান রুমিন ফারহানা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মিরপুরে পোশাকশ্রমিক সায়মন হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

বগুড়ায় দুই আদালত ভবনকে যুক্ত করতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ

দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে ধরা পড়বে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

শাড়ি নিয়ে প্রতারণার মামলা, ‘ন্যায়বিচার নিয়েই যাব’ বললেন তানজিন তিশা

ভারতে ইলিশ রপ্তানি বন্ধে সরকারকে আইনি নোটিশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আটক যুবক ২ দিনের রিমান্ডে

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে পেট চিরে নদীতে ফেলা হয়: ট্রাইব্যুনালে মেজর সাব্বিরের সাক্ষ্য

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

আওয়ামী লীগের ৭ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

