কিশোরগঞ্জে মসজিদের নিলামে দুই হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায়

বিশেষ সংবাদ

বাজারে যেখানে দুই হালি ডিমের দাম সাধারণত ৮০ থেকে ১০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ, সেখানে কিশোরগঞ্জে মসজিদে দান করা দুই হালি ডিম নিলামে বিক্রি হয়েছে ২০০০ টাকায়। ঘটনাটি স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের নামাপাড়া গ্রামে এই ব্যতিক্রমী নিলাম অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শবে বরাত উপলক্ষে নামাপাড়া কেন্দ্রীয় মসজিদে হাঁস ও মুরগির দুই হালি ডিম দান করেন গ্রামের দুই বাসিন্দা।

এশার নামাজ শেষে মসজিদ কমিটি ডিমগুলো নিলামে তোলে। নিলাম শুরু হতেই মুসল্লিদের মধ্যে আগ্রহ দেখা যায়। প্রথম দফায় স্থানীয় বাসিন্দা মানিক মিয়া এক হালি ডিম ৩০০ টাকায় কিনে নেন। এরপর দ্বিতীয় দফার নিলামে বাকি এক হালি ডিম ১০০০ টাকায় কেনেন আরেক স্থানীয় বাসিন্দা বাদল মিয়া।

এখানেই শেষ নয়। প্রথম ক্রেতা মানিক মিয়া তার কেনা এক হালি ডিম আবারও মসজিদে দান করে দেন। এতে মুসল্লিদের মধ্যে নতুন করে প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত ওই এক হালি ডিম ৭০০ টাকায় বিক্রি হয়। সব মিলিয়ে দুই হালি ডিম থেকে মসজিদের তহবিলে জমা পড়ে ২০০০ টাকা।

সর্বোচ্চ দামে ডিম কেনা বাদল মিয়া বলেন, “মসজিদ থেকে কেনা জিনিস খেলে অসুখ ভালো হতে পারে—এই বিশ্বাস থেকেই ডিমগুলো কিনেছি।”

নামাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রবিউল ইসলাম বলেন, “ভালো কাজে প্রতিযোগিতার নির্দেশনা রয়েছে। মসজিদের জিনিসপত্র কিনে নিলে আল্লাহর বরকত পাওয়া যায়।” তিনি আরও জানান, নিলামে বিক্রিলব্ধ অর্থ মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

স্থানীয়রা বলছেন, ধর্মীয় বিশ্বাস ও দানের প্রতিযোগিতার কারণে এমন ব্যতিক্রমী নিলাম সম্ভব হয়েছে। একই সঙ্গে এতে মসজিদের তহবিলও সমৃদ্ধ হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং সরবরাহ স্বাভাবিক আছে। তবে ইরান যুদ্ধের...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে দিনাজপুরের পাবর্তীপুর রেলহেড ডিপোতে।ডিপোর সহকারী ইনচার্জ...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং প্রু জেরী। তিনি নিজে উপস্থিত থেকে...

জ্বালানি তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হচ্ছে, তবুও সংকট নেই: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং...

ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসেছে। আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এ তেল পৌঁছেছে...

বন্ধ পাম্প চালু করে তেল বিক্রির নির্দেশ এমপির

তেল সংকটে ভোগান্তিতে পড়া পর্যটক ও স্থানীয়দের স্বস্তি দিতে সাময়িকভাবে বন্ধ থাকা ফিলিং স্টেশনগুলো চালুর নির্দেশ দিয়েছেন সাচিং...

জাফলংয়ে দাদীর সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে ১১ বছর বয়সী জিহাদ নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু ঘটেছে।...

টানা ৭ দফায় কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৫ হাজার টাকার বেশি

দেশের স্বর্ণের বাজারে ধারাবাহিক দরপতন অব্যাহত রয়েছে। অল্প সময়ের...

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় বিএনপি-জামায়াতের হাতাহাতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মহান স্বাধীনতা দিবসের এক সরকারি অনুষ্ঠানে...