আগামীকাল থেকে সরকারের নির্ধারিত দামে ডিম বিক্রি হবে

ডিমের বাজারের চলমান অস্থিরতা কাটাতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে সরকারি দামে ডিম বিক্রির বিশেষ কার্যক্রম শুরু হবে।
এরই অংশ হিসেবে রাজধানীতে ডিমের প্রধান ২টি পাইকারি বাজার কাপ্তান ও তেজগাঁও বাজারে প্রতিদিন ২০ লক্ষ ডিম সরবরাহ করবে শীর্ষস্থানীয় বেশ কয়েকটি ডিম উৎপাদক প্রতিষ্ঠান।
বুধবার (১৬ অক্টোবর) কার্যক্রমের প্রধান সমন্বয়ক বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।
সেখানে জানানো হয়, প্রাথমিকভাবে শুধু ঢাকায় এই কার্যক্রম শুরু করা হলেও সারাদেশেই এর প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আগামীকাল বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর মহাপরিচালক মো: আলীম আখতার খান কাপ্তান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। আর শুক্রবার থেকে তেজগাঁও বাজারে এই কার্যক্রম শুরু হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

টানা ৫ দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ২৩ হাজার টাকার বেশি

স্বর্ণের দাম টানা দুই দফায় ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা

স্বর্ণের দাম বাড়ল ২২ হাজার টাকা, ভরি কত?

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

