ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

পয়লা বৈশাখ ঘিরে পান্তা-ইলিশের চাহিদা বাড়লেও খুলনার বাজারে ইলিশের দাম পৌঁছেছে অস্বাভাবিক উচ্চতায়। সরবরাহ কম থাকায় বড় সাইজের ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা ছাড়িয়েছে। খুচরা বাজারে একই মাছ বিক্রি হচ্ছে ৪২০০ থেকে ৪৪০০ টাকায়।
খুলনা নগরীর রূপসা পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা জানান, বড় আকারের ইলিশ ৪ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি আকারের ইলিশের দাম ২,৫০০ থেকে ২,৭০০ টাকা এবং ছোট আকারের (প্রায় ৫০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে প্রায় ১,৯০০ টাকায়। খুচরা পর্যায়ে এসব মাছের দাম আরও বেড়ে যাচ্ছে।
নগরীর একটি মাছের আড়তের ম্যানেজার জানান, বাজারে সরবরাহ কম থাকায় প্রতিদিন অল্প পরিমাণ ইলিশ আসছে। এক কেজি ওজনের ইলিশ ৪ হাজার টাকা এবং প্রায় ৭০০ গ্রামের ইলিশ ৩,০০০ থেকে ৩,২০০ টাকায় বিক্রি করতে হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, ভোলা ও চাঁদপুর অঞ্চলে মাছ ধরার নিষেধাজ্ঞা থাকায় বাজারে ইলিশ কম এসেছে। পাশাপাশি জাটকা সংরক্ষণে দুই মাসের নিষেধাজ্ঞা এবং জ্বালানি তেলের সংকটে অনেক জেলে সাগরে যেতে না পারায় বরিশাল, চরদুয়ানি ও পাথরঘাটা অঞ্চল থেকেও পর্যাপ্ত মাছ আসছে না।
খুচরা বাজারে ক্রেতাদের অভিযোগ, নববর্ষ এলেই ইলিশের দাম বেড়ে যায়। অনেকের মতে, ঐতিহ্যের টানে ইলিশ কিনতে গেলেও এখন তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কেউ কেউ আবার বলছেন, বাজারে বিক্রি হওয়া কিছু মাছ আগের বছরের সংরক্ষিতও হতে পারে।
লবণচরা বাজারের এক বিক্রেতা জানান, বেশি দামে কিনে সামান্য লাভে বিক্রি করতে হচ্ছে। অনেক সময় বাজারে গিয়ে মাছ না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

স্বর্ণের বাজারে বড় পতন, ভরিতে কমল ৭ হাজার ৬৪০ টাকা

সামনে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুলের

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
পাঠক মন্তব্য
শীঘ্রই আসছে
মন্তব্য সিস্টেম শীঘ্রই চালু করা হবে।
