সামনে তেল ও জিনিসপত্রের দাম বাড়তে পারে, প্রস্তুত থাকার আহ্বান মির্জা ফখরুলের

এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে শুরু করেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সামনে তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সোমবার (২৩ মার্চ) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সামনে সময়টা সহজ নয়, বরং চ্যালেঞ্জপূর্ণ। বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, যার প্রভাব বাজারে পড়তে পারে। এ পরিস্থিতিতে ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সমালোচনা করে বলেন, দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও ধর্ম নিয়ে ব্যবসা তারা পছন্দ করে না। সৎভাবে কাজ করেই মানুষের আস্থা অর্জন করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে কোনো ধরনের সহিংসতা বা পাম্প ভাঙচুর গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।
কৃষি পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টিতে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য নতুন করে চাপ তৈরি করেছে। সরকার কৃষকদের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ, প্রচারণা অসত্য: দাবি পুলিশের

রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

কুষ্টিয়া ও নীলফামারীতে বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদারের আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যেতে পারেন বিদেশে

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই হবে নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

অবশেষে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের সব প্রস্তুতি সম্পন্ন: বঙ্গভবন

