রাজধানীর তেজগাঁও আড়তে ডিম বিক্রি বন্ধ

বিশেষ সংবাদ

রাজধানীর তেজগাঁও আড়তে ডিম বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার (১৩ অক্টোবর) রাতে তেজগাঁও আড়তে ডিমের কোনও ট্রাক আসেনি।

তেজগাঁওয়ের ব্যবসায়ীরা জানান, বর্তমান সরকারের নির্ধারিত দামের চেয়েও বেশি দামে তাদের ডিম কিনতে হচ্ছে। কিন্তু ওব কেনা দামের ভিত্তিতে তা বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা।

সরকারের নির্ধারিত ডিমের দাম নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালাচ্ছে। তাই ভোক্তা অধিদপ্তরের অভিযান ও জরিমানার ভয়ে ব্যবসায়ীরা ডিম বিক্রি বন্ধ রেখেছেন। ফলে গতকাল রবিবার রাতে রাজধানীর তেজগাঁও আড়তে ডিমের কোনও গাড়ি আসেনি এবং কোনও ডিমও বিক্রি হয়নি এই আড়ত থেকে।

রাজধানীর খুচরা বাজারে সরজমিনে গিয়ে দেখে গেছে, বাজারে পল্ট্রি মুরগির এক ডজন ডিম ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ডিমের সরবরাহ তুলনামূলক কম বলেও জানান খুচরা বিক্রেতারা।

তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো: আমানত উল্লাহ বলেন, বর্তমান সরকার খুচরা পর্যায়ে ডিমের যে দাম নির্ধারণ করেছে, তার চেয়ে অনেক বেশি দাম দিয়ে আমাদের খামারিদের নিকট থেকে ডিম কিনতে হচ্ছে। এই কারণে বিক্রিও করতে হচ্ছে অনেক বাড়তি দামে। তিনি উদাহরণ হিসেবে বলেন, রবিবার রাতে আমরা পাইকারিতে প্রতিটি ১২ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করেছি। ১২ টাকা থেকে ১২ টাকা ২০ পয়সা দরে আমরা এই ডিম কিনেছি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি কাঠামোর শপথ গ্রহণ করেছে। তার মতে,...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার মেজর (অব.)...

অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে বিরোধী দল: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিরোধী দল অসাংবিধানিকভাবে ‘সংস্কার পরিষদ’ নামে একটি...

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার প্রতারক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে আটক করা...

জামায়াত আমিরকে থামালেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত সময়ের বাইরে বক্তব্য দিতে গেলে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর...

দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জিয়ারত করবেন নানা-নানির কবর

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি কাহারোল উপজেলায় খালখনন কর্মসূচির...

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বগুড়ার নূরনবী

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির একজন...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার সংসদ অধিবেশনে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে...