আগামীকাল থেকে ৪৮ টাকায় মিলবে প্রতি হালি ডিম

দেশের উৎপাদক প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত পরিমাণ ডিম সরবরাহ করলে আগামীকাল শুক্রবার (১৮ অক্টোবর) সকাল থেকে খুচরা পর্যায়ে প্রতি হালি ডিম ৪৮ টাকা দরে বিক্রি করা হবে বলে জানিয়েছেন রাজধানীর তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আমান উল্লাহ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকার মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ভবনে ব্রয়লার মুরগি, পাকিস্তানি মুরগি, আলু, পেঁয়াজ ও ডিমসহ নিত্যপণ্যের বাজার বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশের সকল উৎপাদক প্রতিষ্ঠানগুলো বাজারে পর্যাপ্ত ডিম সরবরাহ করলে আগামীকাল থেকেই খুচরা পর্যায়ে ৪৮ টাকা হালি ডিম বিক্রি করা সম্ভব হবে। সেই অনুযায়ী পাইকারি পর্যায়ে ডিমের দাম রাখা হবে।
এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো: জালাল উদ্দীন জানান, সকলকে আমন্ত্রণ জানানও স্বত্বেও ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কোনও প্রতিনিধিরা সভায় উপস্থিত নেই। এর মানে ডিম উৎপাদককারদের মধ্যেই ঝামেলা আছে। এই সিন্ডিকেটদের না ধরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা শুধু মাত্র খুচরা পর্যায়ে অভিযান চালিয়ে খুদ্র ব্যবসায়ীদের জরিমানা করে। ফলে ডিমের বাজার অস্থিরই থেকে যায়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

সবজির দামে আগুন, ডিম, মাছ ও মাংসের বাজারেও ঊর্ধ্বগতি

ইলিশের আগুন দাম, কেজি ৪ হাজার ছাড়াল

রোজার শুরুতেই ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম, বিপাকে ক্রেতারা

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে বাড়ল ৬ হাজারের বেশি

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

ঈদের আগে এলাচের দাম বাড়লো ৩০০ টাকা

স্বর্ণের দাম কমলো, ভরি কত?

ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল

