রাঙামাটির সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে নিহত ৬

রাঙামাটির সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ভর্তি করে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাজেকের উদয়পুরের সীমান্ত সড়কের কাজ শেষ ২০ জন শ্রমিক একটি ট্রাকযোগে বাঘাইছড়ি উপজেলা সদরের দিকে যাচ্ছিলো। পথে মধ্যে শ্রমিকবাহী ট্রাকটি সাজেক ইউনিয়নের উদয়পুরের ৯০ ডিগ্রি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ১০০ ফুট নিচে পাহাড়ের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয় অন্তত ১৪ জন।
এ ব্যাপারে রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এসপি) মো: আবদুল আওয়াল চৌধুরীর জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরা। আহতরা বর্তমানে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাজেকে গাড়িটি কিভাবে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়েছে সে বিষয়ে তদন্ত চলমান।
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। সীমান্ত সড়কের কাজের জন্য তারা দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছিল। নিহতদের পরিবারের সন্ধান পাওয়া গেলে মরদেহ হস্থান্তর করা হবে। নিহতদের মরদেহ খাগড়াছড়ি জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ, ইডেনের ছাত্রীরা আটকে রাখলেন ৭ বাস

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য প্রধানমন্ত্রীর ৩ কোটি টাকার অনুদান

নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মিছিল-সমাবেশের সুযোগ নেই: জাহেদ উর রহমান

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে স্থগিত সভা ২৩ নভেম্বর

গোপালগঞ্জ ছাড়া অন্য কোথাও আওয়ামী লীগের অস্তিত্ব নেই: পার্থ

২১ জানুয়ারি ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

ডিসেম্বরে কোনো নাশকতার আশঙ্কা নেই: এসআরবি

