বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ যাত্রী গ্রেফতার

বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশায় করে মাদক পাচারের সময় দুই হাজার পিস ইয়াবাসহ এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
ঘটনাটি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোহা. জিললুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভরিয়া এলাকায় ঢাকা–রংপুর মহাসড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি দোকানের সামনে একটি সিএনজি চালিত অটোরিকশা (নম্বর: বগুড়া থ-১১-৭১২৬) থামানো হয়।
তিনি বলেন, অটোরিকশায় বসা যাত্রী মো. কামরুল ইসলামের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার কামরুল ইসলাম (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত আব্দুল কুদ্দস মন্ডলের ছেলে।
ডিএনসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বগুড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার

বগুড়ায় বিএসটিআইয়ের সনদহীন ৫ খাদ্য কারখানাকে ৭ দিনের আলটিমেটাম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, মরদেহের ওপর দিয়ে গেল আরেক ট্রেন

