শেরপুরে ১০ বছরের প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানি, গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে ১০ বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ফিরোজ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তারকৃত ফিরোজ হোসেন ছোনকা হেষারপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী। তার মা এলাকায় কৃষি জমিতে দিনমজুরের কাজ করেন। গত কয়েকদিন আগে ওই শিশুটি বাড়ির পাশে একটি টিউবওয়েলে পানি আনতে গেলে প্রতিবেশী ফিরোজ হোসেন কৌশলে তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে সে শ্লীলতাহানি করে। গত শুক্রবার (২৬ জুন) বিকেলে শিশুটি বিষয়টি তাঁর মাকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়দের পরামর্শে আজ শনিবার দুপুরে থানায় মামলা করেন ওই মা।

এ বিষয়ে শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতা শুরু হয়। বিকেল সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শারীরিক প্রতিবন্ধী একটি শিশুর সাথে এমন আচরণ অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় আসামিকে আদালতে পাঠানো হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন, বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির পরীক্ষায় সাফল্য

বগুড়ায় কমছে না সবজির দাম, চাপে নিম্ন আয়ের মানুষ

ওজনে কারচুপি ও প্রতারণার দায়ে বগুড়ায় ৭ প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ নেত্রী নূপুর গ্রেফতার

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শেরপুরের বাবা-ছেলেসহ নিহত ৩

বগুড়ায় একই স্থানে বাসের চাপায় ৭ ও কারের ধাক্কায় নিহত ২

