তিনি হাল জামানার মুফতি, ফতোয়া তার কাছেই নেব: স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত এমপি

ঢাকা: জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের একটি আগের বক্তব্যকে কেন্দ্র করে কটাক্ষ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেন, এখন আর ফতোয়া নিতে মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই যিনি জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে মন্তব্য করেছেন, তাঁর কাছ থেকেই ফতোয়া নেওয়া হবে।
শনিবার (২৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের এই সংসদ সদস্য এ মন্তব্য করেন।
এর আগে ৯ জুন সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, ‘ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’
ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী বলেন, চট্টগ্রামে এখন আলোচনা চলছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। তাঁর ভাষ্য, সংসদেই এমন মন্তব্য করা হচ্ছে, তাই ফতোয়াও এখান থেকেই নেওয়া যাবে।
বক্তব্যে তিনি আরও বলেন, ‘আমাদের চট্টগ্রামে এখন বলতেছে, হাল জামানার মুফতি তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী)। আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী, পটিয়া কিংবা লালবাগে যাব না। সংসদে যিনি জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে মন্তব্য করেছেন, তাঁর কাছ থেকেই ফতোয়া নেব।’
জামায়াতে ইসলামীর ইতিহাসের প্রসঙ্গ টেনে শাহজাহান চৌধুরী দাবি করেন, দলটিকে বুঝতে হলে প্রায় এক শতকের ইতিহাস জানতে হবে। তাঁর মতে, দলটি ইসলামি কি না, সে বিষয়ে আলাদা করে ফতোয়া দেওয়ার প্রয়োজন নেই।
৭১ সালে কোথায় ছিলেন, বিএনপি এমপির প্রশ্ন
একই আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদিন জামায়াতের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, তিনি সংসদে বিতর্ক বাড়াতে চান না। তবে বিরোধী দলের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘আপনারা ’৭১ সালে কোথায় ছিলেন? নিজেদের কাছে নিজেরাই সেই প্রশ্নের উত্তর দিন।’
তিনি আরও বলেন, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকালেই বোঝা যায় স্বাধীনতার ঠিক আগমুহূর্তে কারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং কেন বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করার চেষ্টা হয়েছিল।
বাজেট আলোচনায় জয়নুল আবেদিন বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধিরও দাবি জানান। পাশাপাশি তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহতদের অবশ্যই স্মরণ করতে হবে, তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অবদান কোনোভাবেই বিস্মৃত হওয়া যাবে না।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুষ্টের দমন ও শিষ্টের পালনে বিশ্বাস করে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগ করলেন মির্জা ফখরুল

বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

রাষ্ট্রপতির পদত্যাগ ও ফোনালাপ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

গাজী নজরুলের এমপি পদ বাতিল হবে কি না, যা বললেন ইসি মাছউদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

জয়পুরহাট জেলা এনসিপির আহ্বায়কের পদত্যাগ

আমরা সংস্কার নয়, সংবিধান সংশোধনের কথা বলেছি: মির্জা ফখরুল

