ব্রাজিলকে হারানোর স্বপ্ন দেখছে জাপান

সুইডেনের বিপক্ষে লড়াকু ড্র করে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে জাপান। আর এই অর্জনেই যেন ডানা মেলেছে জাপানিদের আত্মবিশ্বাস। নক-আউট পর্বে প্রতিপক্ষ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হলেও দমে যেতে রাজি নয় ‘ব্লু সামুরাই’রা। মাঠের লড়াই শুরুর আগেই তারা সরাসরি হুঙ্কার দিয়ে বলেছে, জানপ্রাণ দিয়ে লড়লে ব্রাজিলকেও হারানো সম্ভব।
সুইডেন ম্যাচে জাপানের হয়ে গোল করা দাইজেন মায়েদা ইএসপিএন ব্রাজিলকে বলেন, “ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি সহজ হবে না, এটা আমরা জানি। তবে আমরা যদি আমাদের স্বাভাবিক খেলাটা ঠিকঠাক খেলতে পারি, তবে তাদের হারানোও অসম্ভব কিছু নয়। আমরা সেই বিশ্বাস নিয়েই প্রস্তুতি নিচ্ছি।”
জাপানের অভিজ্ঞ ফুটবলার ইউতো নাগাতোমোও মায়েদার সুরে সুর মিলিয়েছেন। তবে তিনি সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন ব্রাজিলের শক্তির কথা। বিশেষ করে দীর্ঘদিন পর হলুদ জার্সিতে ফেরা নেইমারকে নিয়ে তিনি বাড়তি সতর্ক। পরিসংখ্যান বলছে, নেইমার জাপানের জন্য সব সময়ই এক আতঙ্কের নাম। জাপানিদের বিপক্ষে তিনি এ পর্যন্ত ৯টি গোল করেছেন, যা কোনো ব্রাজিলিয়ানের জন্য একটি রেকর্ড।
নাগাতোমো বলেন, “নেইমার বিশ্বসেরা একজন খেলোয়াড়। তাকে আটকাতে আমাদের বিশেষ পরিকল্পনা লাগবে। ব্রাজিল সব সময়ই শক্তিশালী, তবে আমাদের দলটাও এখন বেশ গোছানো। আমরা বিশ্বাস করি, নিজেদের সেরাটা দিতে পারলে ব্রাজিলকে বিদায় করা সম্ভব।”
পুরোনো রেকর্ড অবশ্য ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দলের ১৪ বারের দেখায় ব্রাজিল জিতেছে ১১ বার, আর জাপান জিতেছে মাত্র ১টিতে। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে ২০০৬ সালে একবারই দেখা হয়েছিল এই দুই দলের, যেখানে জাপানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল সেলেসাওরা।
তবে অতীত ভুলে এবার নতুন ইতিহাস লিখতে চায় জাপান। গ্রুপ ‘সি’-এর শীর্ষে থেকে ব্রাজিল এবং গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ হয়ে জাপান এখন মুখোমুখি হচ্ছে। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে শুরু হবে এই মহরণ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কবে মাঠে নামবেন নেইমার? জানা গেল ব্রাজিলের টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা

পেলে-কাফু-রোনালদোদের রেকর্ডে ভাগ বসাবেন মেসি

যুক্তরাষ্ট্র বিদায়, এবার ইংল্যান্ডের হাতে বিশ্বকাপ দেখতে চান ট্রাম্প প্রশাসন

ফিফার নতুন নিয়ম ম্যাচটা নষ্ট করে দিয়েছে: সুইস কোচ মুরাত ইয়াকিন

অতিরিক্ত সময়ের ঝলকে শেষ চারের টিকিট পেল আর্জেন্টিনা

রোনালদোর মহিমা অন্য পর্যায়ের, অরা’র উদাহরণ তিনিই: ইয়ামাল

‘আমাদের একজন সালাহ, ২৬ জন মেসি’, মিশরের সহকারী কোচ

এটা বাতিল করে দেখাও: ট্রাম্পকে খোঁচা বেলজিয়ামের

বিদায় নিয়েও কতো টাকা পাচ্ছে ব্রাজিল?

