ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিমের পদত্যাগ

বিশেষ সংবাদ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম রেজাউল করিম খন্দকার পদত্যাগ করেছেন। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের পরই তিনি এ পদ ছাড়েন।

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সূত্র জানায়, গত ২৮ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে তা সলিসিটর কার্যালয়ের মাধ্যমে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে

জানা গেছে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৬-২৭) নির্বাচনে সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম খন্দকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে এই পদে নির্বাচন করছেন।

আইনজীবীদের এ শীর্ষ সংগঠনের নির্বাচন আগামী ১৩ ও ১৪ মে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে।

এদিকে, চলতি বছরের শুরুতে একই কার্যালয়ে আরও কিছু পরিবর্তন আসে। অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া দুই সহকারী অ্যাটর্নি জেনারেল—মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী—গত ২ এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।

এ ছাড়া ৬ এপ্রিল সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পাওয়া আইনজীবী মো. আবুল হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের কথা সেদিন জানানো হয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এসব পরিবর্তনের আগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সহকারী অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ২৩০ এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা ছিল ১০৩।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। গত ১৮ মার্চ তিনি কারামুক্ত হন বলে জানিয়েছেন নিজেই।শুক্রবার (১ মে) দুপুরে আলাপচারিতায় এ তথ্য নিশ্চিত...

১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা কারাগারে

চলচ্চিত্র নির্মাণের কথা বলে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা দেবু প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।ঢাকা মহানগর পুলিশের...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন রাখার অভিযোগ উঠেছে।এর ফলে সংশ্লিষ্ট...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত খন্দকার মঞ্জুর বাবা।পুলিশ...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন। ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হলে আগের দলেই...

শেরপুরে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযোগ

বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে...

শিশু ধর্ষণ মামলায় এনসিপি নেতার বাবা কারাগারে

ভোলার চরফ্যাশনে এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তিনি এনসিপির বরিশাল বিভাগের কেন্দ্রীয়...

পল্টি দেওয়ার অভ্যাস নেই: সাকিব

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেটার সাকিব আল হাসান জানিয়েছেন, তিনি রাজনৈতিক অবস্থান পরিবর্তনের পক্ষপাতী নন।...

দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনে ডিসিদের প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের যেকোনো প্রান্তে দায়িত্ব পালনে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অবশেষে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান...

গণতন্ত্র থেকে বিচ্ছিন্ন হলে জনগণ রক্ত দিয়ে সরিয়ে দেয়: মঈন খান

গণতন্ত্র থেকে বিচ্যুত হলে জনগণ শেষ পর্যন্ত প্রতিরোধ গড়ে...