বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বিশেষ সংবাদ

বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেওয়ায় গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই শ্রমিকরা মহাখালী-তেজগাঁও সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কটির উভয় পাশে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ে। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে দেখা যায়।

- Advertisement -

অবরোধের কারণে মহাখালী, তেজগাঁও এবং সংলগ্ন সড়কগুলোতেও যানবাহনের চাপ বাড়তে থাকে। এতে নগরবাসীর দুর্ভোগ আরও বেড়ে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক ছেড়ে যাননি

- Advertisement -

বিক্ষোভরত শ্রমিকরা সাত দফা দাবি তুলে ধরেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে গত মে মাসের বেতন পরিশোধ, ২০২৫ সালের ছুটির টাকা প্রদান, ডিসেম্বর ২০২৫ সালের এরিয়া বিলের বকেয়া পরিশোধ, নোটিশ পে-বিল দেওয়া এবং শ্রম আইন অনুযায়ী পরবর্তী চার মাস বা ১২০ দিনের বেতন-ভাতা পরিশোধ।

এ ছাড়া শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর শতভাগ সার্ভিস বেনিফিট পরিশোধ এবং পাওনা আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের হয়রানি, মামলা, হুমকি বা ভয়ভীতি প্রদর্শন থেকে বিরত থাকারও দাবি জানিয়েছেন।

- Advertisement -

দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। ফলে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর উদ্যোগের দিকে নজর রয়েছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন,...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তবে...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য...