শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে শাহ ফতেহ আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল পৌনে ৯ টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ঘোগা ব্রিজ এলাকার একটি ইউ-টার্নে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহ ফতেহ আলী পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসছিল। পথিমধ্যে ঘোগা ব্রিজ এলাকার ইউ-টার্নে পৌঁছালে দ্রুতগতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

- Advertisement -

এ সময় বাসের ভেতরে থাকা ৮ থেকে ১০ জন যাত্রী সামান্য আহত হলেও এক অজ্ঞাতনামা ব্যক্তির হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।

খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে। পরে দুর্ঘটনাকবলিত বাসটি মহাসড়ক থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

- Advertisement -

শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় একজনের কব্জি বিচ্ছিন্ন হয়েছে এবং আরও বেশ কয়েকজন সামান্য আহত হয়েছেন। আহত ওই যাত্রীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

'; win.document.write(h); win.document.close(); };// --- V51 ডিজাইনার (ফিক্সড লজিক) --- window.executeV51 = function() { var d = fetchSiteData(); var win = window.open("", "_blank"); var h = 'Designer Pro V51'; h += ''; win.document.write(h); win.document.close(); }; })();

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে সড়কে অবস্থান নেওয়ায়...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তবে...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী এন্ড পেস্ট্রি’কে ১২ হাজার টাকা জরিমানা...

বকেয়া বেতনের দাবিতে মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

বকেয়া বেতন ও বিভিন্ন পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (১৬...

বাজারে সরবরাহ স্বাভাবিক, কমেছে আদা-রসুন-পেঁয়াজের দাম: প্রতিমন্ত্রী

রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কয়েকটি ভোগ্যপণ্যের দামও কিছুটা কমেছে বলে জানিয়েছেন বস্ত্র ও...

রাজশাহীতে মানসনদহীন লাইভ বেকারীকে জরিমানা

রাজশাহী মহানগরীতে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকায় ‘পিওর লাইভ ফুড বেকারী...

রাশিয়ায় ড্রোন হামলায় বাংলাদেশি যুবক নিহত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরুণ মাফল বিদেশে গিয়ে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি করতে চেয়েছিলেন। সেই লক্ষ্য নিয়েই প্রায় দেড়...

ধুনটে সহিংসতার মামলায় ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী গোলাম...

বগুড়ায় সনদ ছাড়া পণ্য উৎপাদনের দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআই মানসনদ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য...