শেরপুরে বিশ্বা-তিরাইল সড়কে মাদকসেবীদের উৎপাত, আতঙ্কে এলাকাবাসী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা-তিরাইল পাকা সড়কের নির্জন স্থানগুলোতে মাদকসেবী ও অপরাধীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। এতে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

রবিবার (৭ জুন) বিশ্বা ও তিরাইল এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচল কমে গেলেও সড়কের পাশের নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা জমে ওঠে। রাত ৮টার পর স্থানীয় কিছু যুবকসহ বাইরের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যক্তিরা প্রকাশ্যে মাদক সেবন করে। এতে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি চুরি ও ছিনতাইয়ের আশঙ্কা বাড়ছে।

- Advertisement -

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, মাদকসেবীদের ভয়ে সন্ধ্যার পর নারী ও শিশুরা ঘর থেকে বের হতে পারছে না। তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলে নানা হয়রানি ও হুমকির শিকার হতে হয়। সম্প্রতি বিশ্বা গ্রাম থেকে একটি অটোরিকশা (ভ্যান) চুরির ঘটনা উল্লেখ করে তারা বলেন, এলাকায় অপরাধপ্রবণ চক্রের সক্রিয়তা বাড়ায় সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

এলাকাবাসী দ্রুত ওই সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার এবং মাদক নির্মূলে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন

- Advertisement -

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঊনুদ্দিন বলেন, “শেরুয়া বটতলা থেকে ভবানীপুর পর্যন্ত পুলিশের টহল দল নিয়মিত কাজ করছে। গ্রামের অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ড বা মাদক সেবনের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

জনপ্রিয়

অপরাধ

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে পৌর শহরের শ্রীরামপুর এলাকার...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের।...

মান্দায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

নওগাঁর মান্দা উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে আব্দুল হামিদ (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে...

শেরপুরে ছাত্রদল নেতা তুষার ইসলামের মৃত্যু

বগুড়ার শেরপুর পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার ইসলাম (২৮) আর নেই। রোববার (৭ জুন) সকাল সাড়ে...

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

অন্বেষণ ডেস্ক : ভারতের গোয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ সাফ নারী চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মেগা ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৩-১ গোলে...

শেরপুরে দীর্ঘ ভোগান্তি শেষে গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ

বগুড়ার শেরপুর উপজেলায় কয়েক দশকের ভোগান্তি দূর করতে প্রশাসনের অপেক্ষা না করে নিজেরাই রাস্তা নির্মাণ করেছেন ভবানীপুর ইউনিয়নের...

পরকীয়ার জেরে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে পালালেন মা

ভারতের বেঙ্গালুরুতে ৫ বছরের মেয়েকে হত্যা করে প্রেমিকের সাথে...

১৫ বছরেই ভারতের জাতীয় দলে ডাক পেলেন সূর্যবংশী, বাদ অধিনায়ক

ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে বড় ধরনের পরিবর্তন এসেছে নতুন স্কোয়াড...