বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ শতাংশ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে: তথ্যমন্ত্রী

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

দেশের ৬৫ শতাংশ প্রান্তিক ও নিম্নআয়ের বিদ্যুৎ ব্যবহারকারীকে মূল্যবৃদ্ধির বাড়তি চাপ থেকে সুরক্ষা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

শনিবার (৬ জুন) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তর (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। সম্প্রতি বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয় নিয়ে সরকারের অবস্থান তুলে ধরতে এ ব্রিফিং আয়োজন করা হয়।

- Advertisement -

তথ্যমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) রুটিন মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তবে সরকারের লক্ষ্য ছিল প্রান্তিক জনগোষ্ঠীকে এর নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখা। সেই অনুযায়ী দেশের ৬৫ শতাংশ সাধারণ ও নিম্নআয়ের গ্রাহককে এই মূল্যবৃদ্ধির আওতার বাইরে রাখা হয়েছে

তিনি আরও জানান, এর আগে এই শ্রেণির গ্রাহকরা বিইআরসির মূল্য সমন্বয়ের আওতায় থাকলেও নতুন সিদ্ধান্তে তাদের ক্ষেত্রে চাপ কার্যত নেই। বরং তুলনামূলকভাবে বিত্তবান শ্রেণির ওপর এর প্রভাব পড়বে।

- Advertisement -

ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিকে বাংলাদেশের মতো আমদানিনির্ভর অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীলতার কারণে বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে বৈশ্বিক মানদণ্ড মেনে চলতে হচ্ছে।

এ সময় তিনি অতীতের জ্বালানি খাতের প্রসঙ্গ টেনে বলেন, দীর্ঘদিনের ভুল নীতি ও অনিয়মের কারণে খাতটি কাঙ্ক্ষিতভাবে বিকশিত হয়নি, যার প্রভাব বর্তমান পরিস্থিতিতেও পড়ছে।

- Advertisement -

তথ্যমন্ত্রী জানান, বিদ্যুৎ খাতে সরকারের ভর্তুকির পরিমাণ বর্তমানে প্রায় ৪১ হাজার কোটি টাকা, যা দেশের সামগ্রিক আর্থিক চাপে একটি বড় বোঝা। পাশাপাশি তিনি খেলাপি ঋণ ও অর্থপাচারের মতো অর্থনৈতিক অনিয়মকে বর্তমান সংকটের একটি কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, সরকার জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং দীর্ঘমেয়াদে মূল্য সহনীয় রাখতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। একই সঙ্গে তাৎক্ষণিক সংকট মোকাবিলাতেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেষে তথ্যমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের মাধ্যমে জনগণকে নিয়মিত তথ্য জানাতে চায় এবং একই সঙ্গে জনগণের মতামতও গ্রহণ করতে চায়।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা দুই দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৮ হাজার ৭৪৮...

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে একটি আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি রিভলবার,...

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন হয়েছে বলে জানা গেছে।এ তথ্য...

টানা দুই দফায় কমল স্বর্ণের দাম, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের সমন্বয় এসেছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে টানা দুই দফায় ভরিপ্রতি স্বর্ণের...

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-ইয়াবাসহ চারজন গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে একটি আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ...

পুত্রের পর এবার কন্যাসন্তানের মা হলেন বুবলী

দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব খান ও শবনম বুবলী। গত ১১ মে তাদের পরিবারে কন্যাসন্তানের...

আজ বিশ্ব পরিবেশ দিবস

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য...

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

সন্ধ্যার মধ্যে বগুড়াসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে...

ভারতে ১৫টি মসজিদ সিলগালা করলো বিজেপি সরকার

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের রাজধানী অঞ্চল ইটানগরে অনুমোদন...