রেলওয়ে প্রকল্পে জমির ন্যায্যমূল্যের দাবিতে শেরপুরে মানববন্ধন

`); win.document.close(); };
`); win.document.close(); }

বিশেষ সংবাদ

রেলওয়ে প্রকল্পের জন্য অধিগ্রহণ করা জমির ন্যায্যমূল্যের দাবিতে বগুড়ার শেরপুরে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত জমির মালিকেরা। তাঁদের অভিযোগ, একই এলাকায় অন্য জমির মূল্য যেখানে শতাংশপ্রতি এক লাখ থেকে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে, সেখানে তাঁদের জমির মূল্য ধরা হয়েছে মাত্র সাত হাজার টাকা।

বৃহস্পতিবার (০৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার ভাদ্রা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ৮৫ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম চলছে। প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। এ প্রকল্পে প্রায় ৯৬০ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বগুড়ায় ৪৭৯ একর এবং সিরাজগঞ্জে ৪২০ একরের বেশি জমি রয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯০০ কোটির বেশি টাকা।

মানববন্ধনে অংশ নিয়ে মো. রাসেল আহম্মেদ বলেন, ‘পাশের এলাকার জমির জন্য সরকার দেড় লাখ টাকা শতাংশ দিচ্ছে, আর আমাদের জমির মূল্য ধরা হয়েছে সাত হাজার টাকা। একই এলাকার জমির ক্ষেত্রে এমন বৈষম্য মেনে নেওয়া যায় না।’

- Advertisement -

মো. জাকারিয়া হোসেন বলেন, বর্তমান বাজারে এ এলাকায় এক শতাংশ জমির মূল্য দেড় লাখ থেকে দুই লাখ টাকা পর্যন্ত। অথচ অধিগ্রহণের সময় তাঁদের বসতবাড়ির জমির শ্রেণি পরিবর্তন করে পতিত বা ধানি জমি দেখিয়ে কম মূল্য নির্ধারণ করা হয়েছে

মানববন্ধনে বক্তব্য দেন মোছা. জোছনা বেগমও। তিনি বলেন, ‘আমরা যমুনা নদীভাঙনের শিকার মানুষ। বহুবার ভিটেমাটি হারিয়ে কষ্ট করে এখানে জমি কিনে বাড়ি করেছি। এখন রেল প্রকল্পের জন্য সেই জমিও চলে যাচ্ছে। কিন্তু যে মূল্য ধরা হয়েছে, তাতে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করা সম্ভব নয়।’

- Advertisement -

অংশগ্রহণকারীরা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে রেলপথ নির্মাণ প্রয়োজন এবং সরকারের এ উদ্যোগকে তাঁরা স্বাগত জানান। তবে উন্নয়নের স্বার্থে ক্ষতিগ্রস্ত মানুষকে বঞ্চিত করা যাবে না। প্রকৃত বাজারদরের ভিত্তিতে ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধন থেকে জমির মূল্য পুনর্মূল্যায়নের দাবি জানানো হয়। পাশাপাশি প্রকৃত বাজারদর অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারণ করে দ্রুত তা পরিশোধের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি প্রতীকী স্বর্ণের কলস উপহার পেয়েছেন। মঙ্গলবার চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর...

মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়াগন’ কি ১৯ জুনেও মুক্তি পাচ্ছে না?

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের শেষ ছবি 'জন নায়াগন' এর বিশ্বজুড়ে মুক্তি নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ বিলম্ব ও সেন্সর...
`); win.document.close(); };

জনপ্রিয়

অপরাধ

শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ভিপি বাবলু

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম...

হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেওয়া তার এক...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ৭...

শেরপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হলেন ভিপি বাবলু

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন শেরপুর...

হাদি হত্যাকাণ্ডে বিতর্কিত মন্তব্য, পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে থানায় অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি অভিযোগ (এফআইআর) দায়ের করা হয়েছে। বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি...

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করার ঘটনায় দায়ের করা মামলার রায় ঘোষণার...

এক ঘণ্টার কর্মবিরতিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

ইসলামী ব্যাংক পিএলসির নবনিযুক্ত চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমের নিয়োগ বাতিল এবং তার...

চ্যানেল আইয়ের বিশেষ সম্মাননায় স্বর্ণের কলস পেলেন অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি...

রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নওগাঁর রাণীনগরে মামাবাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মোছা....