বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক আদনান শরীফকে আটক করেছে পুলিশ।বুধবার (৩১ জুলাই) রাতে নগরীর বাকলিয়া ডিসি রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।
পরে আজ বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগররীর পাঁচলাইশ থানায় করা হত্যা ও বিস্ফোরক আইনের ২ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্বনয়ক আদনান শরীফ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের (২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চট্টগ্রামের দারুল উলুম মাদ্রাসার কোটা আন্দোলনের সমন্বয়কের দায়িত্বে আছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুমাইয়া শিকদার। তিনি বলেন, চট্টগ্রামের ৪৩ জন সমন্বয়ক রয়েছেন। তাদের শরীফ একজন আদনান।
আদনান শরীফের বাবা নুরুল হক বলেন, গতকাল রাতে পুলিশ বাসায় এসে আমার ছেলেকে তুলে নিয়ে যায়। আদনান কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তাকে পুলিশ কেন নিয়ে গেল, আমি বুঝতে পারছি না।
এ বিষয়ে নগরী পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, গত ১৬ জুলাই মুরাদপুরের সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজে আদনান শরীফকে দেখা গেছে। তিনি ঘটনায় জড়িত। এ জন্য তাকে হত্যা ও বিস্ফোরক মামলায় আটক করা হয়েছে।
সর্বশেষ সংবাদের আপডেট পান
জাতীয়, আঞ্চলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তির বাছাইকৃত গুরুত্বপূর্ণ সংবাদগুলো সরাসরি আপনার ইমেইলে পেতে সাবস্ক্রাইব করুন।
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)
বিরোধী দলের এমপিদের প্রায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী
দুর্নীতি প্রমাণ করতে পারলে সংসদ থেকে ইস্তফা দেব: হাসনাত আব্দুল্লাহ
ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব ইরানের
দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হওয়ার বিষয়ে আশাবাদী সরকার: উপদেষ্টা ডা. জাহেদ
মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, আলোচনা ফলপ্রসূ হয়েছে: প্রধানমন্ত্রী
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন