নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি: রুবেল সভাপতি, দয়া সম্পাদক

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের ২০২৬-২৭ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে আব্দুর রউফ রুবেল (দৈনিক পুনরুত্থান) সভাপতি এবং নজরুল ইসলাম দয়া (দৈনিক ভোরের ডাক) পুনরায় সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
সোমবার রাতে বগুড়া শহরের জলেশ্বরীতলার একটি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে নবগঠিত কমিটির ২৪ জন সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথবাক্য পাঠ করান সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের পৃষ্ঠপোষক মহসিন আলী রাজু। সাংবাদিক ও কবি এইচ আলীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের ১৯৯১ সালের প্রতিষ্ঠাতা সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, সহ-সভাপতি আব্দুল বারীক ও মিজানুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ ও শাহীন আলম সাজু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান আনান এবং সহ-সাংগঠনিক সম্পাদক তানসেন আলী মন্টু।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে সালমির ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুল গফুর, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাসেল খান, প্রচার সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন টুটুল এবং পাঠাগার সম্পাদক পদে মশিউর রহমান মানিক দায়িত্ব পেয়েছেন। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন – সাদিকুর রহমান, ফরিদ উদ্দিন, মেহেদী হাসান রুবেল, তানভীর রহমান, নুরুন নবী, সিয়াম হোসেন, সিয়ামুল হক রাব্বি ও আবু হানিফ।
প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য নূর মোহাম্মদ বাদশা, মো. বকুল হোসেন ও মো. নাজির হোসেনকে নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।
অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং সাংবাদিক বাবু বসুধা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে আতিকুর রহমান রুমন

শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ আর নেই

বগুড়ায় তিন সাংবাদিককে মামলায় জড়ানোর প্রতিবাদে শেরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জে জামায়েতের অফিস ভাঙচুরের মামলায় সাংবাদিক গ্রেফতার

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

৬ দিনেও উদ্ধার হয়নি সাংবাদিকের চুরি হওয়া মোটরসাইকেল

সংবাদ প্রকাশের জেরে প্রথম আলোর সাংবাদিককে হুমকি


