কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে সমুদ্র সৈকতের ঝাউবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমিন উল্লাহ (২৮) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ ফেসবুক পেইজের এডমিন ছিলেন। এছাড়া তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী হিসেবে কাজ করতেন।
জানা গেছে, গতকাল রাত ৯টার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় গাড়ির জন্য অপেক্ষার সময় তার সঙ্গে আমিন উল্লাহ নামের এক ব্যাক্তির সঙ্গে দেখা হয়। আমিন জানান, চট্টগ্রামে থাকা ফুপির সঙ্গে দেখা করতে এসেছেন। ওই সময় তার সঙ্গে তিনজন অপরিচিত যুবক ছিলেন। পরে রাত সাড়ে ৯টার পর তিনি মারশা পরিবহনের একটি বাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। বৃহস্পতিবার সকালে সৈকতের ঝাউবাগান থেকে তার মরদেহ উদ্ধারের খবর শুনেছেন তিনি।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান জানান, “সকালে স্থানীয়রা ঝাউবাগানে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা । ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্বাসরোধে মাকে হত্যা করে কলাবাগানে ফেলে যান ছেলে

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

