শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার রায়গঞ্জ উপজেলার প্রতিনিধি আবুল কালাম বিশ্বাস (৫৫) নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা এলাকায় ঢাকামুখী লেনের একটি হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম বিশ্বাস সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক ছিলেন। তিনি স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর রায়গঞ্জ উপজেলা শাখার নায়েবে আমীর ছিলেন বলেও জানা গেছে।

গতকাল রাতে তিনি মোটরসাইলে করে বগুড়া থেকে রায়গঞ্জের নিজ বাড়িতে ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ৭টার দিকে আবুল কালাম বিশ্বাস উপজেলার ছোনকা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহসড়কের রেলিং সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে মারা যান তিনি।
শেরপুর হাইওয়ে থানার পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, আবুল কালাম বিশ্বাসকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর তার নিকট স্বজনেরা লাশ নিয়ে চলে গেছে। দুর্ঘটনার এই তথ্য তার থানায় লিপিবদ্ধ করা রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে দুই শিক্ষকের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার ১

ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ জরুরি: এমপি সিরাজ

শেরপুরে কবি ও বেঙ্গল ফার্মেসির পরিচালক পারভেজের প্রয়াণ

শেরপুরে শিক্ষকদের ছবি জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তারের দাবি

শেরপুরে সাংস্কৃতিক জোটের নাম পরিবর্তন, নতুন নাম ‘ঐক্য সংসদ’

শেরপুরে মহাসড়কে নছিমনের চাপায় কৃষকের মৃত্যু

শেরপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ১৮০ ডিগ্রি মোড়: নেপথ্যে কি শতকোটি টাকার মূর্তি?

শেরপুর জুয়েলার্সের স্বত্বাধিকারী শিবদাস কর্মকারের প্রয়াণ

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

