শেরপুরে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময় সভা

বগুড়ার শেরপুরে স্থানীয় পর্যায়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু।
বুধবার (১ এপ্রিল) বিকাল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ইউএনও সাইদুজ্জামান হিমু।
মতবিনিময়কালে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এসময় তিনি উপজেলার বিদ্যমান সমস্যা সমাধানে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী এবং গঠনমূলক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় স্থানীয় প্রেস ক্লাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে ছিলেন, আকরাম হোসেন, আবদুল মান্নান, দীপক সরকার, কামাল আহমেদ, সবুজ চৌধুরী, সুজিত বসাক, শুভ কুন্ডু, রঞ্জন কুমার দে, সৌরভ অধিকারি শুভ, ইফতেখার আলম ফরহাদ, আবু বকর সিদ্দিক, শহিদুল ইসলাম শাওন, জাহিদ হাসান, রুহুল আমিন, আবু জাহের, নাহিদ আল মালেক, বাধন কর্মকার, তাইজুল ইসলাম, নাহিদ হাসান রবিন, রাশেদুল হক, মোমিন, মিল্লাত, মোতালেব, নজরুল ইসলাম জাকি ও রোকন আহমেদ।
আলোচনা সভায় সাংবাদিকরা মহাসড়ক থেকে অবৈধ চাঁদা উত্তোলন, বজ্র ব্যবস্থাপনার উন্নয়ন, ফুটপাত দখল সংক্রান্ত ব্যবস্থা গ্রণ, নদী খনন সংক্রান্ত, পৌর কিচেন মার্কেট চালু করার বিষয়ে, শিক্ষা ব্যবস্থা, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বাজার মনিটরিংয়ের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন।
ইউএনও সাইদুজ্জামান হিমু সাংবাদিকদের উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সাথে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উপস্থিত সাংবাদিকরা উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের অঙ্গীকার ব্যক্ত করেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ভুয়া ডাক্তারের জেল ও এক লাখ টাকা জরিমানা

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২

শেরপুরে দুর্নীতিবিরোধী বিতর্কে চ্যাম্পিয়ন শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়

শেরপুরে কোয়ালিটি ফিডের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন

শেরপুরে বিএনপি অফিসে হামলা ও ককটেল বিস্ফোরণ মামলায় যুবক গ্রেপ্তার

শেরপুরে স্কুল এডহক কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরে উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

শেরপুরে রোপা আমন আবাদ ও কৃষি পরিস্থিতি পরিদর্শন

স্থায়ী সাবরেজিস্ট্রারের দাবিতে শেরপুরে দলিল লেখকদের কলম বিরতি

