গোবিন্দগঞ্জে জামায়েতের অফিস ভাঙচুরের মামলায় সাংবাদিক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াতের অফিস ভাঙচুরের মামলায় দৈনিক ভোরের কাগজের গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহ আলম সরকার সাজু (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের রাজমতি সুপার মার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ আলম সরকার সাজু গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

থানা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ এপ্রিল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের হত্যা চেষ্টার ঘটনায় ২০২৫ সালের ১৯ এপ্রিল গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় আওয়ামী লীগের ২২১ জন নেতাকর্মীসহ অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনের নাম উল্লেখ করা হয়। সেই মামলায় শাহ আলম সরকার সাজুকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ভারতের সঙ্গে বিগত সরকারের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল চিহ্নিত: সংসদে সেতুমন্ত্রী

গণতন্ত্র ফিরে পেতে অনেক মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি

সাংবাদিকদের কাজ চাঁচাছোলা প্রশ্ন করা, আমি জবাব দিতে প্রস্তুত: তথ্য উপদেষ্টা

ইউপি নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে ইসি

আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, সমাধানের চেষ্টা চলছে: প্রতিমন্ত্রী

উপজেলা নির্বাচনে পোস্টার নিষিদ্ধ

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

