শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

অন্বেষণ ডেস্ক :

বিমানবন্দরে ৬ কোটি ৫৭ লক্ষ টাকার স্বর্ণসহ মহিলা যাত্রী আটক

বিশেষ সংবাদ

বিমানবন্দরে ৬ কোটি ৫৭ লক্ষ টাকার স্বর্ণসহ মহিলা যাত্রীকে আটক করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কোটি ৫৭ লক্ষ টাকার স্বর্ণসহ ১ মহিলা যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাই থেকে আসা এমিরেটস এয়ারওয়েজে ওই মহিলা যাত্রীর কাছ থেকে ৮ কেজি ২১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার এবং অলংকার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দার বিভাগের একটি বিশেষ টিম।

বুধবার (২০ ডিসেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা: ফারহানা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে রেখা পারভীন নামে ১ মহিলা যাত্রীকে তল্লাশি করে তার হ্যান্ড ব্যাগের ভেতরে কালো কাপড়ে মোড়ানো স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। জব্দকৃত স্বর্ণবার গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে রাখা হয়। গণনা করে ৬৯টি স্বর্ণবার ও একটি স্বর্ণের চেইন পাওয়া গেছে। পরবর্তীতে ওই যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৬টি স্বর্ণের চুড়ি পাওয়া গেছে।

উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৮ কেজি ৪ গ্রাম এবং স্বর্ণের চেইনের ওজন ১১৫ গ্রাম ও ৬টি স্বর্ণেরচুড়ির ওজন ৯৮ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৮ কেজি ২১৭ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৬ কোটি ৫৭ লক্ষ ৩৬ হাজার টাকা।

পরবর্তীতে স্বর্ণবারগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয় এবং ওই মহিলা যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের কার হয়েছে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

যারা বোরকা কিনতে বলেছিলেন, ছবিটা তাদের জন্য: বাঁধন

চব্বিশের আন্দোলনে নাগরিক অধিকার ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সামাজিক মাধ্যমেও হয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে...

বলিউড কমেডিয়ান রাজপাল যাদব গ্রেফতার

বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল যাদবকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স সংক্রান্ত এক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে তিনি ভারতের দিল্লির তিহার কারাগারে...

জনপ্রিয়

অপরাধ

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, দীর্ঘ সময় লাইনে...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।...

আল্লাহ ধৈর্যের কঠিন পরীক্ষা নিয়েছেন: মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে জয় পাওয়ার পর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা...

নির্বাচনে হেরে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ হওয়া ব্যক্তির মানসিক অবস্থা প্রশ্নবিদ্ধ: আসিফ মাহমুদ

নির্বাচনে পরাজয়ের পর একজন ব্যক্তি নিজেকে ‘মনে মনে ক্রীড়ামন্ত্রী’ ভাবছেন, এমন অভিযোগ তুলে তীব্র ভাষায় সমালোচনা করেছেন জাতীয়...

নোয়াখালী-৬ আসনে ছেলে হান্নান মাসউদের জয়, জামানত হারালেন বাবা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় ব্যবধানে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সিনিয়র...

ভোটারদের কর্মস্থলে ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস

ভোট শেষ হলেও ভোটারদের কথা ভুলে যাননি পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর। নির্বাচনের আগে ভোটারদের...

বিএনপি প্রার্থীর বাসায় ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করলেন বিজয়ী মাসুদ সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত হওয়ার...

রাষ্ট্রপতিই নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন, সময় জানালেন মন্ত্রিপরিষদ সচিব

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ আগামী তিন থেকে চার দিনের...